র্যাব- এর অভিযানে ০২ জন সক্রিয় সদস্য গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০১:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০ ১০৫ বার পড়া হয়েছে

র্যাব-৮ এর অভিযানে ঢাকার মোহাম্মদপুর হতে জেএমবির ০২ জন সক্রিয় সদস্য গ্রেফতার। গত ২১/০৮/২০১৯ ইং তারিখে বরিশাল জেলার মুলাদী থানায় একটি মামলা দায়ের করে যার নং ১১।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ অক্টোবর ২০২০ তারিখ ভোর রাতে ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থেকে ০২ জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এর সক্রিয় সদস্য গ্রেফতার করে। গ্রেফতারকৃত জেএমবি সদস্য হলেন ঃ
(ক) লোকমান হোসেন@সাফিন(২৪), সাং-মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা।
(খ) কাজী রাইয়ান রহমান(২১), সাং- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা।
আটককৃত আসামীদ্বয় লোকমান হোসেন@সাফিন এবং কাজী রাইয়ান রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবি’র দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করে। তারা বেশ কিছু বছর ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে। এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীদেরকে উক্ত মামলা মূলে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়েছে এবং তাহাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব-৮ তৎপর রয়েছে।


























