সংবাদ শিরোনাম ::
চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক!

উজিরপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, থানায় মামলা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক প্রতিবেদক

বরিশালের উজিরপুর উপজেলায় ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেফতারের সময় পুলিশর উপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটজনের নাম উল্লেখসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শুক্রবার সকালে এসআই নিজাম উদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার গুঠিয়া ইউনিয়নের কাকরাধারী গ্রামে ওই হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন আহত হয়।

মামলার এজাহারভুক্ত আসামি হলেন-গুঠিয়া এলাকার বাসিন্দা কলেজ ছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত দুই সহোদর সুমন রাঢ়ি ও সুজন রাঢ়ি, সবুজ, সোহেল, আনোয়ার ও রুবেলসহ আটজন।

এদের মধ্যে ঘটনাস্থল থেকে গ্রেফতার রুবেলকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান জানান, গত মঙ্গলবার দুপুরে উপজেলার গুঠিয়া আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্রীর শ্লীলতাহানী এবং ধর্ষণের চেষ্টা করে বখাটে সুমন রাঢ়ি ও সুজন রাঢ়ি। এ ঘটনায় ছাত্রীর বাবা বুধবার উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার রাতে স্থানীয় মাতবররা শিক্ষার্থীর পরিবারকে চাপ দিয়ে সালিশি বৈঠকে বসতে বাধ্য করেন।

শিক্ষার্থীদের পরিবার থেকে এ খবর দেওয়ার পর পুলিশ গিয়ে ধর্ষণচেষ্টায় অভিযুক্তদের গ্রেফতার করে থানায় নেওয়ার সময় তাদের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। হামলায় দুই পুলিশ সদস্য এবং স্থানীয় দুই ব্যক্তি আহত হয়। আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ ২০ জনকে আসামি করে আহত এসআই নিজামুদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

এই মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, থানায় মামলা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০