নোয়াখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে বিধবাকে ধর্ষণ! আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৩:৫৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০ ১৭১ বার পড়া হয়েছে

ডেক্স প্রতিবেদক:: নোয়াখালী জেলার বেগমগঞ্জে একজন গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং একই সময়ে আরও কয়েকটি ধর্ষণের ঘটনার প্রতিবাদে কয়েকদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশটির বিভিন্ন এলাকায় বিক্ষোভ থেকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করা হচ্ছে ঠিক এই সময়ই নোয়াখালীর কবিরহাটে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে পুলিশ আরমান নামের এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার রাতে অভিযুক্ত যুবককে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আরমান হোসেন লালু (২১) কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামের মনির হোসেনের ছেলে। পুলিশ বলছে, এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে গত ৩ অক্টোবর কবিরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই মহিলা তার বাড়িতে একা বসবাস করত। একপর্যায়ে তার উপর আরমানের লোলুপ দৃষ্টি পড়ে। গত কয়েক মাস আগে আরমান তার ৩ সহযোগীকে নিয়ে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে আরমান তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ওই বিধবাকে ধর্ষণ করলে ভিকটিম ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করলে পুলিশ মামলার ১ নং আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে।


























