সংবাদ শিরোনাম ::
৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-খুলনা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

উজিরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি/ বরিশালের উজিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ঝালকাঠি জেলার একই পরিবারের পাঁচ সদস্যের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামে পারিবারিক গোরস্থানে তাদের দাফন করা হয়।

নিহত পাঁচজন হলেন- ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী কহিনুর বেগম, তার তিন সন্তান আরিফুর রহমান, তারেক ও শিউলি বেগম এবং আরিফের শ্যালক নজরুল ইসলাম। আরিফুর রহমান ও আব্দুল কাইউম তারেক ঢাকা উইনডে ওয়াশিং কোম্পানীতে চাকুরী করতো। আরিফের তিন দিনের নবজাতক শিশু বুধবার সকালে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে মারা যায়। নবজাতকের লাশ নিয়ে দাফনের জন্য বেসরকারী এ্যম্বুলেন্স যোগে আরিফ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ঝালকাঠি আসার পথে বিকেলে ঢাকা -বরিশাল মহা সড়কে উজিরপুর এলাকায় আসলে বরিশালের দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ও বাসের সাথে ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এম্বুলেন্সে থাকা আরিফ (৩৫) তার ছোট ভাই তারেক (২৫), মা কহিনুর বেগম (৬৫) ছোট বোন শিউলি বেগম (৩০) শ্যালক নজরুল (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। এ দুর্ঘটনায় গাড়িচাল নিহত হয়েছে। নিহত অ্যাম্বুলেন্স চালকের নাম আলমগীর; তার বাড়ি কুমিল্লা।###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৫:১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০