সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

আমি এই চার্জশিট মানি না: শামীম ওসমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

২০০১ সালের ১৬ জুন বোমা হামলায় সাক্ষী দেয়া প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমি এই চার্জশিট ও অভিযোগ মানি না। বোমা হামলার ঘটনার সময় পরপর আমার কাছ থেকে সাক্ষ্য নেয়া হয়েছিল। যে তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য গ্রহণ করেছে, আমি যা বলেছিলাম তার সাথে কোন মিল নেই। এজন্য আমি আদালতকে তা অবগত করেছি এবং আদালত তা গ্রহণ করে আদালতের পিপিকে পিটিশন দেওয়ার জন্য আদেশ দিয়েছেন।

সোমবার দুপুরে ২টা ১৪ মিনিটে শামীম ওসমান আদালতে সাক্ষী দিতে প্রবেশ করেন। নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের প্রথম বিচারক শেখ রাজিয়া সুলতানা তার সাক্ষ্য গ্রহণ করেন। আদালতে সাক্ষী দেয়া শেষে আদালত থেকে বের হয়ে আদালত প্রাঙ্গণে জমায়েত গণমাধ্যম কর্মীদের কাছে আদালতে দেয়া সাক্ষ্য প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, ২০০১ সালের ১৬ জুন চাষাড়া শহীদ মিনার সংলগ্ন আওয়ামী লীগ অফিসে শামীম ওসমানকে টার্গেট করে বোমা হামলা হয়।

ওই বোমা হামলায় ২০ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বাদী হয়ে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমি এই চার্জশিট মানি না: শামীম ওসমান

আপডেট সময় : ১১:০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০