সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

নীলফামারীতে পলিথিনে মোড়ানো অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০ ১২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম,আই সুজন, ক্রাইম রিপোর্টার নীলফামারী।। নীলফামারীতে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার(২ সেপ্টেম্বর) দুপুরে সদর লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের রামগঞ্জ বাজার হতে বেরুবন্দর বাজার বাইপাস রাস্তার পুটিমারী নামক স্থানে মরদেহটি পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে পথচারীরা উক্ত স্থানে রাস্তার পাশে লীল কাপড়ে মোড়ানো বড় সাদা একটি পলিথিনের ব্যাগ দেখতে পায়। ব্যাগে কাপড়ের মধ্যে কী আছে, তা দেখার জন্য স্থানীয় লোকজনের মধ্যে আগ্রহ জন্মে। একপর্যায়ে কয়েকজন যুবক ওই ব্যাগ খুলে ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের লাশ দেখতে পান। তাৎক্ষনিক তাঁরা বিষয়টি পুলিশ ও ইউপি চেয়ারম্যানকে অবহিত করেন। খবর পেয়ে নীলফামারী সদর থানার এসআই এরশাদ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, রাতে অথবা ভোরে কেউ এ ব্যাগ এখানে ফেলে যেতে পারে।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, নবজাতকের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণা করা যাচ্ছে যে নবজাতকটির বয়স এক থেকে দুইদিন বা তারও বেশি । এ ব্যাপারে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীলফামারীতে পলিথিনে মোড়ানো অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার।

আপডেট সময় : ০৬:০৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০