সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেক্স প্রতিবেদক

লক্ষ্মীপুরের রায়পুরে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। আজ শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার রাখালিয়া গ্রামে নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ছেলে মো. জাফরকে আটক করেছে পুলিশ। নিহত মা শেফালী বেগম (৬০)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় রাখালীয়া গ্রামের সর্দরবাড়ীর হোসেন আহমদের ছেলে জাফর গত কয়েক মাস ধরে তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মাদক সেবন করে অনেক টাকা ঋণগ্রস্থ হয়। ওই টাকা পরিশোধ করতে বিভিন্ন সময়ে তার মাকে চাপ দেয়াসহ খারাপ আচরণ করতেন। আজ শুক্রবার সকালে মায়ের সাথে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সে তার মাকে বিছানায় ফেলে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

এসময় প্রতিবেশীরা ছুটে এসে তাকে আটক করলেও মাকে রক্ষা করতে পারেনি বলে জানা যায়।
এদিকে ঘটনার খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাফরকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

নিহতের স্বামী হোসেন আহমদ জানান, দীর্ঘ দিন ধরে আমার ছোট ছেলে জাফর নেশাগ্রস্ত। বিভিন্ন সময়ে তার মায়ের কাছে সে টাকা চাইতো।

তা না পেয়ে এদিন তার মাকে কুপিয়ে হত্যা করে বলে জানান তিনি।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের সহকারি পুলিশ সুপার (রায়পুর সার্কেল)স্পিনা রানী প্রামানিক জানান, ঘাতক জাফর মানসিক বিপর্যস্ত ছিল। টাকা না পেয়ে তার মাকে সে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতককে আটক করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেশার টাকা না পেয়ে মাকে হত্যা, ঘাতক ছেলে আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:০৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২০