সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ক্যানসার-কিডনি চিকিৎসায় ৮ বিভাগে বিশেষ হাসপাতাল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের আট বিভাগে নতুন একটি করে ৩শ শয্যার বিশেষায়িত হাসপাতাল স্থাপন করতে যাচ্ছে সরকার। ১৫তলা বিশিষ্ট এসব হাসপাতালে ক্যানসার, কিডনি ও হৃদরোগের চিকিৎসা দেওয়া হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী কিছুদিন আগে একনেকে আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন। এসব হাসপাতালে ক্যানসার, কিডনি ও কার্ডিয়াক রোগীর চিকিৎসা দেওয়া হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে প্রতিবছর দেড় লাখ লোক ক্যানসারে আক্রান্ত হন। মারা যান প্রায় এক লাখ লোক। আমাদের ক্যানসার চিকিৎসায় কেবল ক্যানসার ইনস্টিটিউট রয়েছে ৫০০ বেডের। ক্যানসারের আর হাসপাতাল নেই। দেশে কিডনি রোগীও অনেক, প্রতি বছর ৫০ হাজার মানুষ কিডনি রোগে মারা যায়। কিডনি রোগীদের ডায়ালাইসিস লাগে। কিডনি রোগের কারণে বেশি মানুষ মারা যায়। এই হাসপাতাল বিদেশে যাওয়া আর লাগবে না। এছাড়া আমাদের দেশে কার্ডিয়াক রোগী অনেক বেশি। ২০২২ সালের মধ্যে ১৫তলা বিশিষ্ট হাসপাতালগুলো চালু হবে বলে জানান মন্ত্রী।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা রোগ বিবেচনায় নিয়ে মেডিকেল কলোজগুলোতে আসন সমন্বয় করে ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছি।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্যানসার-কিডনি চিকিৎসায় ৮ বিভাগে বিশেষ হাসপাতাল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:১৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০