সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

এমপি’র পদ থেকে সস্ত্রীক মেননের পদত্যাগ করা উচিত: মেয়র সাদিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯ ৩৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি বলে সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যে অভিযোগ করেছেন তা দুঃখজনক। যদি মহান সংসদ নিয়ে তার প্রশ্ন থাকে তাহলে নীতি-নৈতিকতার দিক থেকে তাকে তার সহধর্মিনীসহ (সংরক্ষিত আসনের সদস্য লুৎফুন্নেসা খান) সংসদ সদস্য পদ থেকে অবিলম্বে পদত্যাগ করা উচিত।
বরিশাল মহানগর আওয়ামী লীগের ১ ও ২৯ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এবং মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। রোববার বিকেল থেকে শুরু হয়ে মধ্যরাত অবধি এ সম্মলনে প্রধান অতিথির বক্তব্যে সাদিক আব্দুল্লাহ আরও বলেন-মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মহানগর আওয়ামী লীগের আওতায় যতগুলো ওয়ার্ড সম্মেলন হবে তাতে ভিন্ন দল থেকে আসা কাউকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো পদে আসীন করা হবে না। যারা অনুপ্রবেশকারী ও অপকর্মের সাথে জড়িত, আওয়ামী লীগে তাদের ঠাঁই হবেনা। তিনি বলেন, সংগঠনকে ঢেলে সাজাতে হবে, সংগঠন নেতাকেন্দ্রীক পরিচালিত হতে পারেনা। সংগঠন বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকবো। তাই প্রধানমন্ত্রী যে শুদ্ধি অভিযান শুরু করেছেন, তাতে অপরাধী কেহই পার পাবেনা। যেহেতু প্রধানমন্ত্রী কোনো অপকর্মের দায় নেবেন না, সেহেতু তার কর্মী হয়ে আমিও কোনো অপকর্মের দায় নেবোনা। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে যে শপথ নিয়েছি, তা থেকে আমি কোনোভাবেই পিছুপা হবোনা।
সম্মেলন উদ্বোধণ করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল। ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এমপি’র পদ থেকে সস্ত্রীক মেননের পদত্যাগ করা উচিত: মেয়র সাদিক

আপডেট সময় : ১২:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯