সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

করোনা হলেই দেড় কোটি টাকা দেবে এয়ারলাইন সংস্থা! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০ ২০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
এখনো মহামারি করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এই রকম পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন রকম ব্যবস্থা দেশে দেশে দেখা যাচ্ছে। এরই মধ্যে বিমান যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থা এমিরেটস এয়ারলাইন ভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

বলা হচ্ছে, তাদের বিমানে চড়ে যাওয়ার সময় কোনও যাত্রী করোনায় আক্রান্ত হলে তাঁর চিকিৎসার খরচ বাবদ ১ লাখ ৭৬ হাজার ডলার (বাংলাদেশি টাকায় প্রায় দেড় কোটি) পর্যন্ত দেবে এমিরেটস এয়ারলাইন। শুধু তাই নয়, মৃদু উপসর্গযুক্ত করোনা আক্রান্ত যাত্রীদের ক্ষেত্রে হোটেলে কোয়ারেন্টাইনে থাকার খরব বাবদ প্রতিদিন ১১৮ ডলার করে দেবে সংস্থা।

সংস্থা জানিয়েছে, এই এমিরেটস এয়ারলাইন-এর টিকিট কেটে বিমানে ওঠার পর ৩১ দিন পর্যন্ত প্রযোজ্য হবে এই ভর্তুকির শর্তগুলো। এই ৩১ দিনের মধ্যে অন্যত্র ভ্রমণ করলেও ওই যাত্রী এই ভর্তুকির আওতায় থাকবেন।

তবে শুধুমাত্র চিকিৎসার খরচই নয়, এই ৩১ দিনের মধ্যে কোনও যাত্রীর করোনায় মৃত্যু হলেও তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ১,৭৬৫ ডলার দেবে সংস্থাটি।

তবে করোনা পরীক্ষার জন্য যে খরচ হবে, তা দিতে হবে ওই যাত্রীকেই। রিপোর্ট পজেটিভ হলে ওই রিপোর্ট নিয়ে এই খরচের অনুমোদন পেতে সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হবে যাত্রীকে।

করোনা মহামারি, লকডাউনের প্রভাবে আন্তর্জাতিক ভ্রমণ প্রায় ৯০ শতাংশ কমে গেছে। যার প্রভাব পড়েছে এমিরেটস এয়ারলাইন-এর পরিবহন ব্যবসায়ও। তাই এ বার যাত্রী সুরক্ষার বাড়তি দায়িত্ব নিয়ে নিজেদের ব্যবসা ফেরাতে চাইছে সংস্থা। যাত্রীরা ৩১ অক্টোবর পর্যন্ত এই বিশেষ সুবিধা পাবেন বলে জানিয়েছে সংস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা হলেই দেড় কোটি টাকা দেবে এয়ারলাইন সংস্থা! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৪৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০