সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঢাকা-বরিশাল নৌ পথে যে সমস্যাগুলো অতিদ্রুত সমাধান করা হবে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নৌ পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ঢাকা-বরিশাল নৌ পথে যে সমস্যাগুলো রয়েছে তা আমরা পর্যবেক্ষণ করেছি। এই রুটে যাত্রা যাতে নিরাপদ, সুন্দর ও স্বস্তিদায়ক করা যায় সে লক্ষ্যে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। এই নৌ রুটের সমস্যা অতিদ্রুত সমাধান করা হবে।

শনিবার দুপুরে বরিশাল নদী বন্দর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরো বলেন, ঢাকা-বরিশাল নৌপথে কিছু ডুবোচর রয়েছে, যার ড্রেজিং কাজ অল্প কিছু দিনের মধ্যে শুরু হবে। কিছু সমস্যাও আছে। যেমন অনেকেই মনে করেন ড্রেজিং এর কারণে নদী ভাঙ্গন হয়, আর এই কারণে জনপ্রতিনিধিসহ অনেকেই বাঁধা দেয়। কিন্তু মনে রাখতে হবে নাব্যতা ঠিক রাখতে হলে ড্রেজিং করতে হবে। নৌ পথ সুগম করতে হলে সবাইকে সহযোগীতা করতে হবে।

নদীর বালু কেটে নদীতে ফেলার বিষয়ে তিনি বলেন, ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিং এর ক্ষেত্রে কাটা বালু ফেলার বিষয়টি আলাদা। তবে আগে আমাদের ক্যাপাসিটি কম ছিলো, এখন আমরা ১০ কিলোমিটার দূরেও ড্রেজারে বালু কেটে ফেলতে পারবো।

তিনি বলেন, ঐতিহ্যবাহি বরিশালে ঐতিহ্য ধরে রাখতে হবে। আর সেই দিকে লক্ষ্য রেখেই বরিশাল নদী বন্দরকে সুন্দর ও আধুনিক করতে কাজ শুরু হবে অল্পদিনের মধ্যেই।

এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মোঃ শাহজাহান, নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম, বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ও নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকা-বরিশাল নৌ পথে যে সমস্যাগুলো অতিদ্রুত সমাধান করা হবে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০