সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

বাংলাদেশসহ ৭ দেশ থেকে হংকং ঢুকতে শর্তারোপ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বাংলাদেশসহ ৭টি দেশকে করোনাভাইরাসের ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে এসব দেশে অবস্থানরতদের হংকং ঢুকতে শর্তারোপ করা হয়েছে। শনিবার এই আদেশ জারি করা হয়।

এই ৭ দেশ হল বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন এবং দক্ষিণ আফ্রিকা।

এসব দেশ থেকে কেউ যদি ১৪ দিনের কম সময়ে হংকংগামী বিমানে উঠতে চান তবে তাকে অবশ্যই করোনাভাইরাস নেগেটিভ এর প্রমাণ দেখাতে হবে।

জুন মাসের ২০ তারিখ থেকে জুলাই মাসের ১৭ তারিখের মধ্যে হংকংয়ে বাইরে থেকে আসা ২৩৪ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।

হংকং এর খাদ্য ও স্বাস্থ্য বিভাগের একজন মুখপাত্র বলেন, ‘করোনার সংক্রমণ বাড়ছে। হংকংয়ে সীমিত কোয়ারেন্টাইন এবং আইসোলেশনের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বাইরে থেকে যেন করোনা আক্রান্ত কেউ না আসতে পারে সেজন্য যথাযথ পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ’

‘সর্বশেষ জনস্বাস্থ্যের ঝুঁকি মূল্যায়ন করে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে, উচ্চ ঝুঁকিপূর্ণ দেশসমূহ থেকে কেউ এসে যেন এখানকার নিরাপত্তা নষ্ট করতে না পারে সেজন্য ওইসব ভ্রমণকারীদের জন্য শর্ত জুড়ে দেওয়া উচিত’, তিনি যোগ করেন।

শর্ত হল নির্ধারিত বিমানে উঠার আগে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে সংগ্রহ করা নমুনা দিয়ে করোনাভাইরাসের জন্য নিউক্লিক এসিডের টেস্ট করা। হংকংয়ে পৌঁছে ওই টেস্ট করাতে হবে এবং রিপোর্টের জন্য নির্ধারিত স্থানে অপেক্ষা করতে হবে।

রিপোর্ট নেগেটিভ আসলে হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর রিপোর্ট পজিটিভ আসলে হাসপাতালে আইসোলেশন এবং চিকিৎসার জন্য পাঠানো হবে।

কেউ যদি ওই শর্তগুলো মানতে ব্যর্থ হন কিংবা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেন তাহলে তাকে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা গুণতে হবে এবং ছয় মাস জেল খাটতে হবে।

সূত্র: গালফ টাইমস, দ্য স্টার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশসহ ৭ দেশ থেকে হংকং ঢুকতে শর্তারোপ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০