সংবাদ শিরোনাম ::
মুজিব কোট পরে সংসদ অধিবেশনে বিএনপির হারুন। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০ ২২৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: মুজিব কোট পরে বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) এই সংসদ সদস্যকে জাতীয় সংসদের চলমান অধিবেশনে মুজিব কোট পরে যোগ দিতে দেখা যায়।
সাতদিন বিরতির পর চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
এর আগে ১৫ জুন সম্পূরক বিল পাস হওয়ার পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৩ জুন পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেন। করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় দীর্ঘ এ মুলতবি। আগামী ৩০ জুন নতুন অর্থবছরের বাজেট পাস হবে।

















