সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

চেয়ারম্যানের ভাতিজা ইয়াবার চালানসহ গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা পূর্বাঞ্চল সীমান্তের চিহ্নিত শীর্ষ মাদককারবারি কাপ্তান ভূঁইয়া ইয়াবার চালানসহ গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সীমান্তঘেঁষা ছোট কুড়িপাইকা গ্রামের নিজ বাসভবন থেকে আখাউড়া থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কাপ্তান ভূঁইয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের আবদুল আজিজ ভূঁইয়ার ছেলে।
আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী সাংবাদিকদের বলেন, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা শীর্ষ মাদক চোরাকারবারি কাপ্তান ভূঁইয়াকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। কাপ্তান পুলিশের তালিকাভুক্ত ও উপজেলার চিহ্নিত শীর্ষ মাদক চোরাকারবারি।
সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে ৪ লাখ টাকাসহ বিপুল পরিমাণ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করে। এ সময় তিনি পালিয়ে যান।
ওসি জানান, একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাপ্তান পলাতক ছিলেন। নিজ বাসভবনে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। গ্রেফতারের পর শুক্রবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চেয়ারম্যানের ভাতিজা ইয়াবার চালানসহ গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৩২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০