সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

নীলফামারীতে নতুন করে আরও ২৩ জন করোনায় আক্রান্ত,মোট আক্রান্ত ২২৩।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী জেলায় লাফিয়ে-লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরও ২৩ জন যুক্ত হয়েছেন এ সংখ্যায়।বৃহস্পতিবার(১১জুন)জেলা সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান,বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকা মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে ৩ ও ৪ জুন প্রেরিত নমুনায় ২০ জন ও একই দিনগত রাত ৮টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিকট হতে ৬ জুন প্রেরিত নমুনায় ৩ জন সহ একইদিনে মোট ২৩ জন জেলায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তের তথ্য পাওয়া গেছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২২৩ জন।বুধবার রাতে ঢাকা হতে প্রেরিত নমুনার তথ্যে ২০ জন করোনা আক্রান্তের মধ্যে ডিমলা উপজেলায় ১৬ জন রয়েছেন।তারা ডিমলার সদর ইউনিয়ন,খগাখড়িবাড়ির ইউনিয়ন,পশ্চিম ছাতনাই ইউনিয়ন,বালাপাড়া ইউনিয়নের বাসিন্দা। ডোমার উপজেলার ৪ জন শনাক্তদের মধ্যে রয়েছে চিলাহাটি সীমান্তের ভোগডাবুড়ির সাহা পাড়া, গোমনাতির ডাঙ্গা পাড়া ও ডোমার সদরের পাঙ্গামটকপুর ও পশ্চিম চিকন মাটি গ্রামের বাসীন্দা।
দিনাজপুর হতে প্রেরিত ৩ জন পজেটিভের মধ্যে জলঢাকা উপজেলায় ২ জন ও সৈয়দপুর উপজেলায় ১ জন।করোনা শনাক্ত এলাকাগুলোকে উপজেলা প্রশাসন কড়া নজরদারির মধ্যে রেখে লকডাউন ঘোষনা করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, এ পর্যন্ত করোনা শনাক্ত ২২৩ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ জন। আইশেলসনে চিকিৎসাধীন রয়েছে ১২৩জন।মৃত্যুবরন করেছেন ৪জন।
জেলার ৬ উপজেলার মধ্যে করোনা শনাক্তদের মধ্যে নীলফামারী সদরে ৬৮, ডিমলা উপজেলায় ৪২,জলঢাকা উপজেলায় ৪১,সৈয়দপুর উপজেলায় ২৯,ডোমার উপজেলায় ২৭ ও কিশোরগঞ্জ উপজেলায় ১৫ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীলফামারীতে নতুন করে আরও ২৩ জন করোনায় আক্রান্ত,মোট আক্রান্ত ২২৩।

আপডেট সময় : ০৫:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০