সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ভোলায় জেলেদের চাল আত্মসাত করায় বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯ ৪৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আনোয়ার পঞ্চায়েত মিলন,ভোলা প্রতিনিধি ।।
মা ইলিশ রক্ষায় চলছে ২২দিনের অভিযান। ভোলার সকল ইউনিয়নে জেলেরা পেয়েছে বরাদ্ধকৃত পূর্নবাসনের চাল। আর ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে জেলেরা বরাদ্ধকৃত পূর্নবাসনের চাল না পাওয়ায় বিক্ষোভ করেছে। ১৫ অক্টোবর বিকালে পূর্ব ইলিশা ইউনিয়নের মেঘনা নদীর তীরে এই বিক্ষোভ করে জেলেরা।

বিক্ষোভ মিছিলে জেলেরা জানায়, পূর্ব ইলিশা ইউনিয়নে ২৪০ জেলের জেলে কার্ড থাকলেও এবার শুধু ১০০ জেলে পেয়েছে পূর্নবাসনের চাল। তাও ৪০ কেজি পাওয়ার কথা থাকলেও চাল বিতরনে কেউ পেয়েছে ১২ কেজি কেউ ১৩ কেজি কেউবা ১৫ কেজি। অভিযান চলছে আমরা ছেলে সন্তানের মুখে ভাত তুলে দেওয়ার জন্য বাধ্য হয়ে নদীতে যাই। তাও আবার পুলিশ, কোষ্টগার্ডের হাতে আটক হই। হয় জেল নয়তো গুনতে হয় জরিমানা।

জেলেরা অভিযোগ করে বলেন, পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমেদ হাসান মিয়া জেলেদের কার্ড নিয়ে গেছেন চাল দেওয়ার জন্য। কিন্তু সবাই চাল পায়নি,এখনো বাকি থাকা ১৪০ জেলের কার্ড ইউনিয়ন পরিষদে। ১২-১৫ কেজি করে চাল বিতরন করছে বাকি চাল কোথায় যাচ্ছে? এছাড়া নতুন করে ট্যাক্স নাম দিয়ে প্রত্যেক জেলে ঘর থেকে ৫০০ থেকে ৭০০ টাকা চাঁদা দাবি করছে।

জেলেরা জানায়, মা ইলিশ রক্ষায় আমরাও নদীতে যেতে চাই না কিন্তু কী করবো ? যদি পূর্নবাসনের চাল না পাই তবে বাধ্য হয়েই নদীতে যেতে হবে। পেটে ভাত না থাকলে,খুধা অভিযান মানে না।
উল্ল্যেখ্য, এরআগেও গত বছর অভিযানের সময় পূর্নবাসনের চাল আত্মসাৎ এর অভিযোগ উঠে পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমেদ হাসান মিয়ার বিরুদ্ধে। জেলে এবং ইউনিয়ন পরিষদ ও হাসান মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষেও ঘটনাও ঘটে চাল বিতরন নিয়ে।

জেলেরা সমস্যা সমাধানে বিক্ষোভ মিছিল থেকে জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিকসহ সহ ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের দৃষ্টি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় জেলেদের চাল আত্মসাত করায় বিক্ষোভ

আপডেট সময় : ০৪:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯