সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

অটোরিকশায় চড়ে নির্মাণাধীন সড়ক পরিদর্শন করলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯ ৪০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ থেকে : হাওরে নির্মাণাধীন অলওয়েদার সড়ক। এ সড়কের নির্মাণ কাজ শেষ হলে হাওরের মানুষদের যোগাযোগের যুগান্তকারী পরিবর্তন আসবে। গতকাল শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অটোরিকশায় চড়ে অলওয়েদার সড়ক পথে প্রায় ২০ কিলোমিটার পরিদর্শন করেন। 

রাষ্ট্রপতি কামালপুর থেকে অটোরিকশায় চড়ে প্রথমে ঢাকী ব্রিজে যান। সেখানে সড়ক পথের প্রকল্প কার্যক্রম দেখানো হয়। সেখান থেকে আবার অটোরিকশায় চড়ে রাষ্ট্রপতি নিমার্ণাধীন দেলদুয়ার ব্রিজের কাজ পরিদর্শন করেন।

তারপর তিনি আবার অটোরিকশা চড়ে ইসলামপুর হয়ে ডাক বাংলোতে যান। অলওয়েদার সড়ক পরিদর্শনের সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সড়কের দুই পাশে গাছ লাগানোর পরামর্শ দেন এবং উন্নয়ন প্রকল্পে কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।

রাষ্ট্রপতি উন্নয়ন প্রকল্প কাজের মান নিশ্চিত করার নিদের্শনা প্রদানের পাশাপাশি সংশ্লিষ্টদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, কাজে কারো গাফিলতি পেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অথবা ব্যক্তিকে অবশ্যই জবাবদিহি করতে হবে। 

এই সড়ক কিশোরগঞ্জের তিনটি উপজেলার সঙ্গে সংযোগ স্থাপন করবে এবং এতে ঢাকা ও দেশের অন্যান্য এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ এই সংযোগ সড়কের সুফল হাওরবাসী পাবে এবং অর্থনীতির নতুর দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অটোরিকশায় চড়ে নির্মাণাধীন সড়ক পরিদর্শন করলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ

আপডেট সময় : ০৬:২৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯