সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ
চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৩:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার আমির হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিন। তিনি একটানা তৃতীয়বারের মতো আমির হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।
শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গার জেলা কার্যালয়ে এক উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে এই শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা আমিরকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোড় মোবারক হোসাইন।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এছাড়া জেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।























