বাসন্ডা ইউনিয়নে অসহায় দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক
- আপডেট সময় : ০৬:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়নে পরিষদে বৃহস্পতিবার ২১ মে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে দশ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান , সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আজাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
বাসন্ডা ইউনিয়নের আবাসনের বাসিন্দারা জেলা প্রশাসকের কাছে নানা সমস্যার কথা তুলে ধরেন। বলেন আমাদের সুপেয় পানির জন্য গভীর নলকূপ, প্রার্থনার জন্য মসজিদ, খালে নিরাপদে গোসল ও রান্নার পানি সঙগ্রহের জন্য একটি ঘাপলা নির্মাণ সহ বিভিন্ন সমস্যা রয়েছে।
জেলা প্রশাসক তাদের সমস্যার কথা শুনে খুব দ্রুত সমস্যাগুলো সমাধানের নির্দেশনা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।

























