সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

কালকিনিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাসপাতালের জমি দখলের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নূর জেনারেল হাসপাতালের জমি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।
শনিবার (২৮ মার্চ) দুপুরে ভুরঘাটা এলাকার নূর জেনারেল হাসপাতালের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানান হাসপাতালের সহকারী ব্যবস্থাপক মুশফিকুর রহমান রঞ্জু।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংশ্লিষ্ট জমি নিয়ে চলমান মামলায় আদালত থেকে নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সোলেমান হাওলাদার ও তার সহযোগীরা জোরপূর্বক জমি দখল করে সেখানে স্থায়ী ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এটি আদালতের আদেশের প্রতি চরম অবজ্ঞা বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা রাতের আঁধারে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে একাধিকবার পুলিশ ও প্রশাসনের সহযোগিতা চাওয়া হলেও কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি।
এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোলেমান হাওলাদার বলেন, তিনি আদালতের কোনো নিষেধাজ্ঞা অমান্য করছেন না। তার দাবি, নিজস্ব জমিতেই তিনি ভবন নির্মাণ করছেন।
এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি পুলিশ অবগত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তবে বর্তমানে কাজ চলতেছে এটা আমাকে কেউ জানাননি । তবে নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালকিনিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাসপাতালের জমি দখলের অভিযোগ

আপডেট সময় : ১২:০৯:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬