ঝালকাঠিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সহ ১৫ নেতাকর্মী ছাত্রদলে যোগদান
- আপডেট সময় : ০৭:০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

মোঃ মনির হোসেন ঝালকাঠি : ঝালকাঠিতে সোমবার রাতে শহরের সাধনার মোড়ে বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে সোমবার রাতে বিএনপির ২ আসনের প্রার্থী সাবেক সংসদ সদস্য ইশরাত সুলতানা ইলেন ভুট্টোর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন ঝালকাঠি জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সচিব রাইয়ান বিন কামালের নেতৃত্বে ১৫ নেতাকর্মী।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম নুপুর সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু বলেন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের ভাইয়েরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ তারা ছাত্রদলের যোগ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামীতে আমরা সকলে মিলে একসাথে সুন্দর একটি রাষ্ট্র গঠনের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রাইয়ান বিন কামাল বলেন আমি একদিন শহীদ ওসমান হাদী ভাইয়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম গণতন্ত্র কি তখন তিনি একটি কথা বলেছিলেন যদি গণতন্ত্র জানতে চাও শহীদ জিয়ার জীবনী পড় এবং তার আদর্শ দেখো তিনি তখন আমাকে দুটি বই উপহার দিয়েছিলেন। সেই বই পড়ে আমি জানতে পেরেছি শহীদ জিয়া প্রথম বাংলাদেশের গণতন্ত্র এনেছিলেন তার সেই আদর্শ এবং জীবনী পরে আমি আমাদের নেতাকর্মীদের নিয়ে ছাত্রদলের যোগ দিয়েছি।
যোগদান কৃত অন্যান্য নেতৃবৃন্দ হল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহ্বায়ক মিরাজ, তানভীর, সদস্য মেহেদী, সজীব, বাবু, রিয়াদ, নিরব,রনি,রাকিব,রতন,সিয়াম, মুবিন ও রিদয় ।
যোগদানকৃত ছাত্র নেতাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
এ সময় তারা ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মিছিল করে।
























