সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

হয়রানি করে জনপ্রিয়তা কমানো যাবে না —-হাবিবা কিবরিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ বরিশাল–৩(বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণার অংশ হিসেবে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন তাঁর কন্যা হাবিবা কিবরিয়া।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনভর হাবিবা কিবরিয়ার নেতৃত্বে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বরিশাল–ঢাকা মহাসড়কের নতুনহাট স্টেশন, রাহুতকাঠি বন্দর, বাহেরচর বাজার, চর সাধুকাঠী বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের এলাকা এবং দেহেরগতি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনা করা হয়।

গণসংযোগকালে হাবিবা কিবরিয়া বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমার পিতাকে অন্যায়ভাবে এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটকে রাখা হয়েছে, যা সম্পূর্ণ অহেতুক হয়রানির শামিল। তাঁকে যেন মাঠে কাজ করতে না দেওয়া যায়, সে উদ্দেশ্যেই প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

তিনি আরও বলেন, প্রতিপক্ষরা মনে করছে, এভাবে মামলা দিয়ে হয়রানি করলে জনগণের ম্যান্ডেট কেড়ে নেওয়া যাবে। কিন্তু তারা ভুল করছে। জনগণের ভালোবাসা ও সমর্থন কখনো মামলার মাধ্যমে দমন করা যায় না।

হাবিবা কিবরিয়া আরো বলেন, আমার পিতা কখনো সাধারণ মানুষকে হয়রানি করেননি। তিনি সবসময় জনগণের পাশে ছিলেন। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভোটের মাধ্যমেই জনগণ তাকে বিজয়ী করে কারাগার থেকে মুক্ত করে আবার জনগণের মাঝেই ফিরিয়ে আনবে।

এ সময় তিনি বাবুগঞ্জ–মুলাদীর সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা মেজবাহ উদ্দিন সজল, ইউপি সদস্য মজিবর রহমান, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, বাবুগঞ্জ উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, রাব্বি মোল্লাসহ ইউনিয়ন ও উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হয়রানি করে জনপ্রিয়তা কমানো যাবে না —-হাবিবা কিবরিয়া

আপডেট সময় : ০৫:৪৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬