০৫ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
বরিশাল–৩ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান

বরিশাল–৩ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বুধবার ২৮ জানুয়ারি দিনভর বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজগুরু এলাকায় এ গণসংযোগে অংশ নেন। তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাজনৈতিক বার্তা ভোটারদের কাছে তুলে ধরেন। পাশাপাশি এলাকাবাসীর খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে সমর্থন দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরিফুর রহমান শিমুল সিকদার, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন সিকদার, রহমতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান টুলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019