সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

বরিশাল-৩ আসনে প্রচারণায় ব্যস্ত জামায়াতের প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ভোরের কুয়াশা ভেদ করে নির্বাচনী এলাকায় ছুটে চলেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ৭টায় বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে চা-চক্র ও গণসংযোগে অংশ নেন তিনি। গণসংযোগকালে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও খোঁজখবর নেন বাবর। স্থানীয়দের আশা-আকাঙ্ক্ষা ও অঞ্চলের সমস্যা-সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।

চা-চক্রে উপস্থিত স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মতামত তুলে ধরেন। অধিকাংশেরই প্রশ্ন—জামায়াতে ইসলামী সরকার গঠন করলে বেকারত্ব ও মাদক নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেবে?

জনগণের প্রশ্নের জবাবে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, “আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসায় যদি আগামী নির্বাচনে আমরা সরকার গঠন করতে পারি, তবে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করব। আমরা শাসক নয়—সেবক হতে চাই। শান্তিময় বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “দেশের যুবসমাজ ধ্বংসের মূল কারণ বেকারত্ব ও মাদক। অধিকাংশ যুবক চাকরি না পেয়ে হতাশায় ভোগে এবং অনেকেই মাদকে জড়িয়ে পড়ে। জনগণ আমাদের সুযোগ দিলে বেকারত্ব দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চলবে। বাংলাদেশকে একটি সোনার দেশ হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

জামায়াতের এই প্রার্থীর বক্তব্য ও স্বতঃস্ফূর্ত গণসংযোগ স্থানীয়দের মাঝে দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি নতুন আস্থার জন্ম দিয়েছে বলে মত প্রকাশ করেন এলাকাবাসী।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাবুগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, চাঁদপাশা ইউনিয়ন আমীর মাস্টার জাকির হোসেন, সেক্রেটারি মো. জামাল হাওলাদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল-৩ আসনে প্রচারণায় ব্যস্ত জামায়াতের প্রার্থী অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর

আপডেট সময় : ১১:৪৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫