বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্যেদিয়ে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৫:২০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৯ বার পড়া হয়েছে
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বাবুগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্যেদিয়ে পালিত হয়েছে। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাবুগঞ্জ উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাঁটার মধ্যে দিয়ে পালন করছে বাবুগঞ্জ উপজেলা যুবদল।
র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন।
মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গেয়ে ব্যানার ফেস্টুন নিয়ে বাবুগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত হন উপজেলা চত্বরে।
এ সময়ে উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম রেজা খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড.হাফিজ আহমেদ বাবলু, বাবুগঞ্জ উপজেলার যুবদলের বিপ্লবী সভাপতি রকিবুল হাসান খান রাকিব, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) ওবায়দুল হক, সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, এইচ এম লিমন সিকদার, যুগ্ম-আহবায়ক আরিফুর রহমান ইরান, রফিকুল ইসলাম তোতা, ইশতিয়াক আহমেদ জুয়েল, মেহেদী আসলাম খোকন, মাইনুদ্দিন মুন্সী, মোঃ আমিনুল ইসলাম উজ্জ্বল, মোঃ রিয়াজ শরীফ, মোঃ রায়হান শরীফ টোকন প্রমূখ।

























