সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

‎বিরামপুর সীমান্তে বেড়া নির্মাণ, আতঙ্কে এলাকাবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর সীমান্তের জিরো পয়েন্টে রাতের আঁধারে বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে আতঙ্কে আছেন সীমান্তবর্তী বাংলাদেশিরা।

‎রবিবার (২১ সেপ্টম্বর) দিবাগত গভীর রাতে বিরামপুর উপজেলার খিয়ার মাহমুদপুর সীমান্তে বাঁশ দিয়ে এ বেড়া নির্মাণ করা হয়।

‎স্থানীয় কাটলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শুকুর আলী সরকার জানিয়েছেন, বিরামপুর উপজেলার খিয়ার মাহমুদপুর সীমান্তের ২৯১/২৯ নম্বর সাব-সীমানা পিলার থেকে ভারতের ১০ গজ ভিতরে বিএসএফ সদস্যরা বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করেছে। তারা আধা কিলোমিটার লম্বা বেড়া দিয়েছে।

‎তিনি বলেন, রাতের আঁধারে এই বেড়া নির্মাণ করায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিজিবির অবহেলার কারণে বিএসএফ বেড়া নির্মাণ করার সাহস দেখিয়েছে।

‎এ বিষয়ে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর দৌলা বলেছেন, বিএসএফ নয়, ভারত সীমান্তের কৃষকরা জমির ধান রক্ষায় গভীর রাতে বেড়া নির্মাণ করেছে। বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আজ বিকেল ৫টায় পতাকা বৈঠকের মাধ্যমে বেড়া অপসারণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‎বিরামপুর সীমান্তে বেড়া নির্মাণ, আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : ০৪:০০:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫