সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

নেছারাবাদে ভিজিডির চাল বিতরণে অনিয়ম, খালি হাতে ফিরলেন অসহায়রা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে ভিজিডি কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৫ জুন) সকাল ১০টায় চাল বিতরণের সময় নির্ধারিত থাকলেও, ইউনিয়ন পরিষদে উপস্থিত অনেক দরিদ্র মানুষ চাল না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

জানা যায়, ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইদুর রহমান পূর্ব নির্ধারিত সময়ে চাল বিতরণ কার্যক্রম শুরু না করায় এবং ইউনিয়নের মেম্বারদের সঙ্গে কোনো রকম সমন্বয় না করায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। চাল নিতে আসা নারী-পুরুষদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়, কিন্তু নির্দিষ্ট দিকনির্দেশনা ও তদারকির অভাবে অনেকেই নিরাশ হয়ে ফিরে যান।

চাল নিতে আসা একজন অসহায় নারী জানান, সকালে অনেক দূর থেকে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কিছু বুঝতে পারছি না, কে দেবে, কখন দেবে। কেউ কিছু বলে না।

পরিস্থিতি নিয়ে একাধিকবার চেয়ারম্যান মো. সাইদুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি পরিষদে উপস্থিত হননি। পরে মুঠোফোনে তিনি জানান, দলীয় লোকজনদের সাথে সমন্বয় করতে পারি নাই, তাঁদের সাথে সমন্বয় করে পরে চাল দিব।’

অপরদিকে, ইউনিয়নের ওয়ার্ড মেম্বাররা চাল বিতরণের এই অনিয়ম ও বিশৃঙ্খলার বিষয়টি নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলামকে অবহিত করলে, তিনি তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন। ইউএনও মহোদয় চাল বিতরণ স্থগিতের নির্দেশ দেন এবং বলেন, প্রকৃত দরিদ্রদের চিহ্নিত করে পরবর্তীতে সঠিক প্রক্রিয়ায় চাল বিতরণ করতে হবে।

এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার দরিদ্রদের সহায়তা দিতে যে ভিজিডি কর্মসূচি চালু করেছে, তা যদি সঠিকভাবে বাস্তবায়ন না হয়, তবে প্রকৃত অসহায় মানুষরা বারবার বঞ্চিত হবে।

এদিকে ইউনিয়নের কয়েকজন মেম্বার দাবি করেন, তারা আগে থেকে কোনো তথ্য না পাওয়ায় অংশগ্রহণ করতে পারেননি। অথচ চাল বিতরণ কার্যক্রমের পূর্বে মেম্বারদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল, যাতে তালিকা অনুযায়ী সুষ্ঠুভাবে চাল বিতরণ সম্ভব হতো।

স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে আজকের বিতরণ স্থগিত হলেও, আগামীতে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় সহায়তা কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নেছারাবাদে ভিজিডির চাল বিতরণে অনিয়ম, খালি হাতে ফিরলেন অসহায়রা

আপডেট সময় : ০৭:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫