সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

সংরক্ষিত আসন মানি না, নারীরা সরাসরি নির্বাচন করবে: ফয়জুল করীম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, নারীদের জন্য সংরক্ষিত আসন মানি না। নারীরা সরাসরি নির্বাচন করবে। নারীদের জন্য কোটা চাই না। আমরা কোটাবিরোধী আন্দোলন করেছিলাম, এখন আর কোটা চাই না।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৫ম জাতীয় কনভেনশনের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যুবসমাজ জাগ্রত হলে জাতি জাগ্রত হয়। অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কার করছে। তার মধ্যে রাষ্ট্র সংস্কার আছে। অনেকে সংস্কার চায় না, নির্বাচন চায়। আগে সংস্কার হবে পরে হবে নির্বাচন। বিচার বিভাগের স্বাধীনতা চাই। বিচার বিভাগ স্বাধীন না হলে ভালো ও কল্যাণমুখি রাষ্ট্র হতে পারে না।

তিনি আরও বলেন, সংস্কারের পরে নির্বাচন। যারা সংস্কারে বাধা দিচ্ছেন তারা দীর্ঘ ১৬ বছর কোথায় ছিলেন? বলেছিলেন ঈদের পর আন্দোলন করবেন, সেই আন্দোলন কই গেল? ৫ আগস্টের পর আবারও চাঁদাবাজি দেখলাম। কিন্তু বাংলাদেশের মানুষ চাঁদাবাজি দেখতে চায় না। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এখন চাঁদাবাজি, দুর্নীতিবাজ, দখলবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সংরক্ষিত আসন মানি না, নারীরা সরাসরি নির্বাচন করবে: ফয়জুল করীম

আপডেট সময় : ০২:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫