সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বানারীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকানঘর ভাংচুর ও লুটের মামলা করায় বাদীর ভাতিজাকে তুলে নিয়ে মারধর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় ইলুহার ইউনিয়নের পবনেরহাটে বিএনপি নেতার নেতৃত্বে সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে তিন দফা হামলা চালিয়ে দোকানঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করায় ক্ষিপ্ত হয়ে বাদীর ভাতিজাকে তুলে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ইলুহার ইউনিয়নের বলদিয়া মলুহার মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন চায়ের দোকানের সামনে থেকে ওই মামলার বাদী নুরজাহান বেগমের ভাতিজা তৌহিদুল ইসলাম রাজুকে মামলার আসামী ইউনিয়ন বিএপির সভাপতি শাকিল আহম্মেদের অনুসারী মনির,মিঠু ও মিরাজের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল মোটরসাইকেলে তুলে পবনের হাটে নিয়ে ঘন্টা খানেক আটকে রেখে মারধর করেন। এসময় তারা তাকে তার ফুফাতো ভাই ও মামলার বাদীর ছেলে সহকারি অধ্যাপক জাহিদুল ইসলাম সোহেলকে এনে দিতে ও মামলা তুলে নিতে ভয়ভীতি প্রদর্শন ও গালাগাল করেন। ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ আসছে জানতে পেরে তারা রাজুকে বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে ছেড়ে দেয়। এর আগে রোববার (৮ ডিসেম্বর) রাতে ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারি নূরজাহান বেগম বাদী হয়ে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন ইলুহার ইউনিয়ন বিএনপির সভাপতি শাকিল আহম্মেদ, মোস্তফা কামাল, গোলাম কাওসার নবীণ, সেলিম গোমস্তা,মোঃ নিজাম, মোঃ সিরাজুল ও জাকির হোসেন। এছাড়াও মামলায় ৫/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। ওই মামলা সূত্রে জানা গেছে,নুরজাহান বেগমসহ ১২ জন মিলে ১৯৯৭ সালে ইলুহার ইউনিয়নের পবনের হাটে ১৮ শতাংস জমি ক্রয় করে তার ২ শতাংস সম্পত্তিতে দোকান ঘর নির্মান করে ভাড়া দিয়ে ভোগ দখলে করে আসছেন। দোকানঘরসহ ওই সম্পত্তি জবর দখলের উদ্দেশ্যে শনিবার (৭ ডিসেম্বর) সকাল ও দুপুরে দুই দফা এবং মামলা দায়েরের খবর পেয়ে রোববার (৮ ডিসেম্বর) গভীর রাতে তৃতীয় দফা আসামীরা হামলা চালিয়ে দোকান ঘর ভাংচুর ও লুটপাট করে। এসময় তারা দোকানের পল্লী বিদ্যুতের মিটারও খুলেও নিয়ে যায়। ৯৯৯ এ ফোন পেয়ে পেয়ে লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকানঘর ভাংচুর ও লুটের মামলা করায় বাদীর ভাতিজাকে তুলে নিয়ে মারধর

আপডেট সময় : ১১:১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪