সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

মেজাজ হারিয়ে চড় মারলেন মির্জা ফখরুল, ভিডিও ভাইরাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মেজাজ হারিয়ে চড় মারলেন মির্জা ফখরুল, ভিডিও ভাইরাল
বিএনপির কর্মীকে মির্জা ফখরুলের চড়- ছবি: ভিডিও থেকে নেয়া

ভিড়ের মধ্যে ধাক্কা খেয়ে মেজাজ হারিয়ে ফেলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পড়ে নিজ দলের কর্মীকে চড় মারেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রোববার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের শপথগ্রহণ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, জিয়াউর রহমানের সমাধিস্থলে ঢোকার সময় দলীয় নেতাকর্মীদের ভিড়ে ধাক্কা খেয়ে মেজাজ হারিয়ে ফেলেন মির্জা ফখরুল। এ সময় তিনি দলের এক কর্মীকে থাপ্পড় মেরে বসেন। এরপর সদ্য শপথ নেয়া চসিক মেয়রসহ নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ শুধু দেশকেই ধ্বংস করেনি ক্ষমতাকে কুক্ষিগত করতে প্রতিটি নির্বাচনকে নিজেদের মতো করে সাজিয়েছে। চট্টগ্রামে মেয়র নির্বাচনে আমাদের জয়ী প্রার্থীর ফলাফলও কেড়ে নিয়েছিল তারা।

এ সময় আদালতের রায় মেনে ডা. শাহাদাতকে শপথ পড়ানোয় অন্তর্বর্তীকালীন সরকারকেও ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মেজাজ হারিয়ে চড় মারলেন মির্জা ফখরুল, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪