সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

সমঝোতা না হলে বিকল্প জোটে নির্বাচন, বিএনপিকে নুরের হুঁশিয়ারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বিএনপির সঙ্গে সমঝোতা না হলে বিএনপির বাইরে বিকল্প জোট গঠিত হবে এবং বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভাইস প্রেসিডেন্ট নুরুল হক নুর।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালী শহীদ মিনার চত্বরে গণঅধিকার পরিষদ, পটুয়াখালী জেলা শাখার আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।

নুরুল হক নুর বলেন, বিএনপি যদি উপলব্ধি করে, গত দেড় দশক যারা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে এবং তাদের মূল্যায়ন করবে, তবেই বিএনপির সঙ্গে জোট ও রাজনৈতিক সমঝোতা সম্ভব হবে। তিনি সতর্ক করে বলেন, অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট গঠিত হবে এবং বিকল্প রাজনৈতিক শক্তি নিয়ে পৃথকভাবে নির্বাচনে অংশগ্রহণ করা হবে।

তিনি বলেন, সংসদকে কার্যকর করতে এবং জনগণের প্রতিটি ভোটকে মূল্যায়ন করতে হলে প্রতিটি রাজনৈতিক দল যে অনুপাতে ভোট পাবে, তাদের সেই অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব থাকতে হবে। বিগত ৫৩ বছরে আমরা দেখেছি একক দল ক্ষমতায় গেলে কীভাবে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়। আমরা আর কোনো দলকে এককভাবে ক্ষমতায় গিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেব না বলে তিনি যোগ করেন।

গণঅধিকার পরিষদের নিবন্ধন প্রাপ্তির কথা উল্লেখ করে তিনি জানান, বিএনপিসহ ৪২টি দল আন্দোলনে অংশগ্রহণ করেছে। তবে তিনি বিএনপির নেতাকর্মীদের সাম্প্রতিক আচরণে হতাশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ পটুয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সমঝোতা না হলে বিকল্প জোটে নির্বাচন, বিএনপিকে নুরের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৫:২০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪