সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

অসুস্থ সিনিয়র সাংবাদিক সোহেল সানির খোঁজ নিলেন আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বানারীপাড়া প্রতিনিধি\ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি’র খোঁজ নিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সোমবার রাতে ফোন করে সোহেল সানির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর জন্য দোয়া কামনা করেন।উল্লেখ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে নিজেই হাসপাতালে ভর্তি আছেন।একজন অসুস্থ মানুষ অপর একজন অসুস্থ মানুষের খোঁজ নিয়ে তিঁিন তার উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন। এদিকে ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সোহেল সানির স্বাস্থের খোঁজখবর নিয়ে বিদেশে সুচিকিৎসার আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সাবেক জ্যেষ্ঠ সদস্য সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি ২০০৭ সালের ১১ জানুয়ারি ওয়ান ইলেভেনের দিন স্পর্শকাতর একটি প্রতিবেদন প্রকাশ করেন। এর জের ধরে মধ্যরাতে বাসায় ফেরার পথে দুষ্কৃতিকারীদের হামলায় বামপাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন তিনি। গত ২০ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের দিন নিউজ টুয়েন্টি ফোরে সংবাদভিত্তিক টকশোতে অংশ নিয়ে বাসায় ফেরার পথে আকষ্মিক অসুস্থ হয়ে জ্ঞান হারান সাংবাদিক সোহেল সানি ৷বিএফইউজে’র মহাসচিব শাবান মাহমুদ ও সাংবাদিক সহকর্মীরা সোহেল সানিকে দ্রুত ডাঃ সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ সাবরিনা ইয়াসমিনের অধীনে বেশকিছু দিন চিকিৎসার পরও অবস্থার উন্নতি না ঘটলে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি,সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। একমাসের অধিক সময় ধরে বিশিষ্ট অর্থোপেডিক্স অধ্যাপক ডাঃ শাহ আলমের অধীনে তিনি সেখানে চিকিৎসাধিন রয়েছেন।###
রাহাদ সুমন,

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অসুস্থ সিনিয়র সাংবাদিক সোহেল সানির খোঁজ নিলেন আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৯:৩৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০