সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

নির্বাচনে হেরে নিউইয়র্কে চলে যাচ্ছেন ডেইজী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০ ২৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের আলোচিত কাউন্সিলর প্রার্থী ছিলেন আলেয়া সারোয়ার ডেইজী। পরাজয়ের পর এখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন পরিবারকে নিয়ে সময় কাটাবেন। এ উদ্দেশ্যে আগামী এপ্রিল মাসে নিউইর্য়কে পরিবারের কাছে চলে যেতে পারেন।

গতকাল রোববার ডেইজী নিজেই সংবাদমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‌‘নির্বাচনে হেরে গেলেও আমি জনগণের ভালোবাসা অর্জন করতে পেরেছি। আমি ভালোবেসেছি আমার নেত্রী শেখ হাসিনাকে, ভালোবেসেছি জনগণকে। বিজয়ী হয়ে জনগণের জন্যই কাজ করতে চেয়েছিলাম।’

ডেইজী বলেন, ‌‘পরাজিত হয়ে আমি দুঃখ পাইনি। আমার দুঃখ আমি আওয়ামী লীগকে এই আসনটি দিতে পারিনি। আমি জনগণের ভালোবাসা অর্জন করতে পেরেছি। আমার নেত্রী শেখ হাসিনার হয়ে জনগণের জন্য কাজ করেছি, আগামীতেও করতে চেয়েছিলাম। আমার সেই ইচ্ছা ছিল, শক্তি ছিল।’

তিনি আরও বলেন, ‘‌ভোটের দিনে আমার প্রতিদ্বন্দ্বীর পক্ষ থেকে আমার ওপরে যে আচরণ করা হয়েছে সেটা মোটেও শোভনীয় ছিল না। জয়ের জন্য আমার চেষ্টার ছিল। কিন্তু এই নোংরা মানুষগুলোর কাছে আমি হেরে গেছি।’

৩১ নম্বর ওয়ার্ডে ছয় হাজার ৩১ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টি (জাপা) সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম সেন্টু। তার নিকটতম প্রার্থী ডেইজী সারোয়ার পেয়েছেন ২ হাজার ৯১ ভোট। আলেয়া সারোয়ার ডেইজী যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি। এর আগে তিনি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এই ওয়ার্ডে গত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইমতিয়াজ খানকে হারিয়ে জয়লাভ করেছিলেন সফিকুল ইসলাম সেন্টু।

প্রসঙ্গত, ২০১৮ সালের মার্চে ঢাকা সিটিতে ডেইজীর মশকনিধনের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। ডিএনসিসির ফেসবুক পেজে ওই ভিডিও ও ছবি পোস্ট করে লেখা হয় প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজীর নেতৃত্বে এয়ারপোর্ট এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, একটি গাড়ির ওপরে দাঁড়িয়ে আছেন ডেইজী। দুপাশে দাঁড়িয়ে মশা মারার ফগার মেশিন দিয়ে স্প্রে করছেন দুই কর্মী। ভিডিওটি ওই সময়ে বেশ আলোড়ন সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচনে হেরে নিউইয়র্কে চলে যাচ্ছেন ডেইজী।

আপডেট সময় : ০৮:৫৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০