সংবাদ শিরোনাম ::
রাজাপুরে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করল সিআইডি বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নের পর সনদ ও বই বিতরণ ঘোড়াঘাটের কোটি টাকার রানীগঞ্জ হাটসহ প্রতিটি হাটে সড়কের ওপর দোকান! বাবুগঞ্জে ভি-ডব্লিউ-বি কর্মসূচির চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড

৩৪ নম্বর ওয়ার্ড সাংবাদিককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ ১৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড এলাকার সাদেক খান রোডে দায়িত্ব পালনকালে অনলাইন নিউজ পোর্টাল আগামী নিউজের রিপোর্টার মোস্তাফিজুর রহমান সুমনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জিটিভির সাংবাদিক জামশেদ নাজিম জানান, আমরা অনেক সাংবাদিক দায়িত্ব পালনকালে এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম। সাংবাদিক সুমন খানিকটা দূরে মোবাইলে কথা বলছিলেন। এমন সময় বেশ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা সন্দেহ করেন সাংবাদিক সুমন তাদের ভিডিও করেছে। এ ভেবে সুমনকে প্রথমে মারধর এবং পরে তার মাথায় রামদা দিয়ে কোপ দেয় দুর্বৃত্তরা।

আহত সাংবাদিক সুমনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমরা এখনও জানি না। খোঁজ-খবর নেয়া হচ্ছে।

পাশের থানা হাজারীবাগ থানার ওসি একরাম আলী মিয়া জানান, এমন কোন বিষয় আমরা এখনও জানি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩৪ নম্বর ওয়ার্ড সাংবাদিককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

আপডেট সময় : ০৭:৪১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০