সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

৩৪ নম্বর ওয়ার্ড সাংবাদিককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড এলাকার সাদেক খান রোডে দায়িত্ব পালনকালে অনলাইন নিউজ পোর্টাল আগামী নিউজের রিপোর্টার মোস্তাফিজুর রহমান সুমনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জিটিভির সাংবাদিক জামশেদ নাজিম জানান, আমরা অনেক সাংবাদিক দায়িত্ব পালনকালে এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম। সাংবাদিক সুমন খানিকটা দূরে মোবাইলে কথা বলছিলেন। এমন সময় বেশ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা সন্দেহ করেন সাংবাদিক সুমন তাদের ভিডিও করেছে। এ ভেবে সুমনকে প্রথমে মারধর এবং পরে তার মাথায় রামদা দিয়ে কোপ দেয় দুর্বৃত্তরা।

আহত সাংবাদিক সুমনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েেছে বলেও জানান তিনি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, বিষয়টি আমরা এখনও জানি না। খোঁজ-খবর নেয়া হচ্ছে।

পাশের থানা হাজারীবাগ থানার ওসি একরাম আলী মিয়া জানান, এমন কোন বিষয় আমরা এখনও জানি না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩৪ নম্বর ওয়ার্ড সাংবাদিককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

আপডেট সময় : ০৭:৪১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০