সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

রাজধানীতে তিন পার্বত্য জেলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনীবিতান উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. রেজুয়ান খান
রাজধানীর বেইলিমো. রোডস্থ শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে এক অনাড়ম্বর পরিবেশে উদ্বোধন হলো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিপনী বিতান ও RENG বিপনী বিতান।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আজ রাতে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য হস্ত ও কারু শিল্পের দৃষ্টি নন্দন পণ্যসামগ্রীর পসরাসমৃদ্ধ বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র দুটির শুভ উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে টাস্কফোর্স চেয়ারম্যান (সিনিয়র সচিব) জনাব সুদত্ত চাকমা, ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি জনাব বিধান ত্রিপুরা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রাজীব ত্রিপুরা, দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার সম্পাদক জনাব অয়ন আহমেদ, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব প্রদীপ চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী’র সহকারী একান্ত সচিব জনাব খগেন্দ্র ত্রিপুরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের বিপনী বিতানগুলো পাহাড়ি-বাঙ্গালি সবারই ব্যবহার উপযোগী করে পোশাক-পরিচ্ছদ সরঞ্জামাদির সমাহারে সাজানো হয়েছে। প্রতিমন্ত্রী জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের বিক্রয় কেন্দ্রের লক্ষ্য ও উদ্দেশ্য মহৎ। এ বিক্রয় কেন্দ্র রাজধানীতে বসবাসরত তিন পার্বত্য জেলার অধিবাসী এবং দেশি-বিদেশি সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চান পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন একে অপরে ভাগাভাগি করে নিবে। তাই প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় রাজধানীর বুকে পার্বত্যবাসীদের জন্য পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, পার্বত্য অঞ্চল ব্যতীত দেশের অন্যান্য অঞ্চল ও বাংলাদেশের বাইরে যারা আছেন, তারাও পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি ও সংস্কৃতি উপভোগের সমঅংশীদার।
রাজধানীর বুকে, বেইলী রোডের প্রাণকেন্দ্রে পাহাড়িদের উৎপাদিত হস্ত শিল্পসামগ্রী এবং ফরমালিন মুক্ত অর্গানিক ফুড ও মসলার সমাহার থাকবে এ বিক্রয় কেন্দ্রে। খাগড়াছড়ি পার্বত্য জেলার উৎপাদিত হলুদ, মরিচ, পেঁপে, মুড়ি, খই, ড্রাই আম, নারিকেল তেল, ঘি, বাঁশের তৈরি তৈজসপত্র, পার্বত্য জেলার ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছদ ত্রিপুরাদের ঐতিহ্যবাহী পোশাক রিনাই ও রিসা, মাটির টব, বার্মিজ লুঙ্গি, মার্মাদের ঐতিহ্যবাহী খামি কাপড়, মাছ ধরার লুসি, বাঁশের বাঁশি, বেতের ঝুড়ি-কাবাং, লাল ভিন্নি চাল, সাদা ভিন্নি চাল পাওয়া যাবে এখানে। এ বিক্রয় কেন্দ্রগুলো থেকে মারমা, চাকমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চগ্যা, বাঙ্গালি, অহমিয়া, খেয়াং, খুমি, গুর্খা, চাক, পাংখোয়া, বম, লুসাই, রাখাইন এবং সাঁওতালসহ সকল সম্প্রদায় তাদের পছন্দ মতো সামগ্রীর পসরা অনায়াসেই কেনাকাটা করতে পারবেন। আশার কথা হলো, পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্য দেশ ও বিশ্বময় ছড়িয়ে দিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং এর অঙ্গ প্রতিষ্ঠান তিন পার্বত্য জেলা পরিষদের বিশেষ উদ্যোগে এই বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র পরিচালিত হবে। সারা বছর জুড়ে ক্রেতা ও দর্শনার্থীদের জন্য সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে এ বিক্রয় প্রদর্শনী কেন্দ্রটি। সবাইকে বেইলী রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের বিক্রয় কেন্দ্রে স্বাগতম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজধানীতে তিন পার্বত্য জেলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনীবিতান উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৬:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪