সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বরগুনায় মায়ের কাছে ১০০ টাকা চেয়ে না পেয়ে ছেলের আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরগুনার তালতলী উপজেলায় মায়ের কাছে ১০০ টাকা চেয়ে না পেয়ে অভিমান করে মো. ইমরান হোসেন (১৭) নামের এক স্কুলছাত্রের আত্মহত্যার অভিযোগ উঠেছে। নিহত ইমরান লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

রোববার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমরান ওই এলাকার বাসিন্দা মো. ইব্রাহিম হাওলাদারের ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় একটি দোকানের পাওনা টাকা পরিশোধ করতে মায়ে কাছে ১০০ টাকা চায় ইমরান। এ টাকা দিতে অস্বীকার করায় অভিমান করে কীটনাশক পান করে ইমরান।

পরে আশঙ্কাজনক অবস্থায় ইমরানকে উদ্ধার করে তালতলী উপজেলা হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে বরিশাল যাওয়ার পথে মৃত্যু হয় তরুণের। এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ইমরান আত্মহত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরগুনায় মায়ের কাছে ১০০ টাকা চেয়ে না পেয়ে ছেলের আত্মহত্যা

আপডেট সময় : ১০:০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪