সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

৫ম মেয়াদে বিজয়ী পুতিনকে অভিনন্দন শেখ হাসিনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে ৫ম মেয়াদে নির্বাচিত ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। রাশিয়ার সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, সদ্য সমাপ্ত রুশ প্রেসিডেন্ট নির্বাচনে ৯৯ শতাংশ ভোটকেন্দ্রের গণনা শেষে পুতিন ৮৭ দশমিক ৩৩ শতাংশ ভোট পেয়েছেন। এটি তার রেকর্ড বিজয়। পুতিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী রুশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিকোলাই খারিতনভ পেয়েছেন মাত্র ৪ শতাংশের সামান্য বেশি ভোট। এর আগে টানা তিন দিন ধরে দেশটিতে ভোটগ্রহণ চলে।

তবে রাশিয়ার এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে সমালোচনা করছে পশ্চিমা বিশ্ব। এই বিজয়ের মধ্য দিয়ে আরও ৬ বছরের জন্য ক্ষমতা পাকাপোক্ত হলো পুতিনের। নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে পুতিন পশ্চিমা বিশ্বকে উপেক্ষা করার এবং ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্তের প্রতিফলন হিসাবে এই ফলাফলটি তুলে ধরেন। ২০০০ সাল থেকেই রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সাবেক কেজিবি প্রধান পুতিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৫ম মেয়াদে বিজয়ী পুতিনকে অভিনন্দন শেখ হাসিনার

আপডেট সময় : ০৯:৫৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪