০৫ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
স্বাস্থ্যসেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার…. এমপি মেনন

স্বাস্থ্যসেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার…. এমপি মেনন

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্সপার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বলেছেন,স্বাস্থ্য সেবা জনগনের দোর গোড়ায় পৌঁছে দিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো জনবল সংকট নিরসনসহ আরও সমৃদ্ধ করতে পারলে স্বাস্থ্যখাত নিয়ে সরকারের এ পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হবে। সোমবার (১৮ মার্চ) বেলা ১১টায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুকের দাবির প্রেক্ষিতে রাশেদ খান মেনন এমপি বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে একশত শয্যায় উন্নীত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও আশ^স্ত করেন। তিনি স্বাস্থ্য মন্ত্রীকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে নিয়ে আসবেন বলেও বক্তৃতায় উল্লেখ করেন। কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেলের সঞ্চালনায় স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় এছাড়াও বক্তৃতা করেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ডু,ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু ও শহিদুল ইসলাম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফসানা আরেফিন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন বেজ কমান্ডার বেণী লাল দাস গুপ্ত বেনু,উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী,ডা, রোমান,ডা. অনিক নিলয় দে,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খিজির সরদার ও আক্তার হোসেন মোল্লা,সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আ.জলিল ঘরামী,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মৃধা,মাস্টার সিদ্দিকুর রহমান,রাহাদ আহম্মেদ ননী ও সাইফুল ইসলাম শান্ত,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা ফারুক সরদার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক বেপারী,যুবলীগ নেতা মু.মুন্তাকিম লস্কর কায়েস,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন প্রমুখ। ###

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019