সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন বাবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : মাদক সেবন করায় মাদকাসক্ত ছেলে সন্তানকে (২০) ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দিয়েছেন বাবা। বগুড়ার শিবগঞ্জে আজ মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত শাকিব হাসান উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের মাচইল গ্রামের নুর ইসলামের ছেলে। আজ মঙ্গলবার বিকেলে বুড়িগঞ্জের মাচইল গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান।

স্বজন ও স্থানীয় সূত্র জানায়, শাকিব হাসান দীর্ঘদিন যাবৎ মাদক সেবন করেন। নেশার টাকা দিতে মা–বাবা অস্বীকৃতি জানালে প্রায়ই বাড়ির আসবাবপত্র ভাঙচুর করেন। মাঝেমধ্যে বাড়ির জিনিসপত্র বিক্রি করে মাদক সেবন করেন। এমনকি মা–বাবার সামনেই মাদক সেবন শুরু করেছেন তিনি। তাই বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে সন্তানকে তুলে দিয়েছেন বাবা নুর ইসলাম।

বাবা নুর ইসলাম বলেন, ‘ছেলে মাদকের টাকার জন্য বাড়ির জিনিসপত্র চুরি করে। নিষেধ করলে আমাকে ও তার মাকে মারধর করে। তাই স্থানীয় লোকদের পরামর্শে আইনের আশ্রয় নিয়েছি। তাতে যদি ছেলেটা ভালো হয়, এটাই কামনা করি। এ ছাড়া কোনো উপায় ছিল না আমার।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান বলেন, মাদক সেবনের অভিযোগ পাওয়ার পর ওই তরুণের নিজ বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাকিব হাসানকে আটক করা হয়। এ সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে দিলেন বাবা

আপডেট সময় : ০৮:৩১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪