সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের উদ্বোধন কেন্দ্র হতে মেয়াদোত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা বরিশালে পরিত্যক্ত স্থানে ৯ ককটেল, ঘিরে ফেলে পুলিশ—ডাকা হলো বোমা নিষ্ক্রিয়কারী দল বিরামপুরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন: র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ আদালত অবমাননার দায়ে এবার ব্যারিস্টার ফুয়াদকে তলব ঘোড়াঘাটে আগাম শীতকালীন শাকসবজি চাষে কৃষকের মুখে হাসি ​নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত কনস্টেবলের স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এএসপি ভান্ডারিয়া থানা শিশু পার্ক পরিচ্ছন্ন করল বিডি ক্লিন, বোতলের বিনিময়ে দিলো গাছ, সহযোগিতায় উপজেলা প্রশাসন ও পৌরসভা। সুস্পষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, বন্দরে সতর্ক সংকেত

আদালত অবমাননার দায়ে এবার ব্যারিস্টার ফুয়াদকে তলব

আজকের ক্রাইম ডেক্স
  • আপডেট সময় : ১০:৪১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে কটূক্তির অভিযোগে আদালত অবমাননার নোটিশ দিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদেশে আগামী ৪ নভেম্বর ব্যারিস্টার ফুয়াদকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, সম্প্রতি এবি পার্টির এক দলীয় অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে মন্তব্য করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সেখানে তিনি ট্রাইব্যুনালে ‘বস্তায় ভরে ভরে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে’ বলে অভিযোগ করেন।

বক্তব্যটি আদালতের নজরে এলে ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগে তাকে তলব করেছেন বিচারক।

এ বিষয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে বস্তায় বস্তায় টাকা লেনদেনের কথা বলা হয়। বক্তব্যটি আদালতের দৃষ্টিগোচর হওয়ার পর ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন।

তিনি জানান, আগামী ৪ নভেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির হয়ে ওই বক্তব্যের বিষয়ে লিখিত বা মৌখিক ব্যাখ্যা দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আদালত অবমাননার দায়ে এবার ব্যারিস্টার ফুয়াদকে তলব

আদালত অবমাননার দায়ে এবার ব্যারিস্টার ফুয়াদকে তলব

আপডেট সময় : ১০:৪১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬