আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে কটূক্তির অভিযোগে আদালত অবমাননার নোটিশ দিয়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আদেশে আগামী ৪ নভেম্বর ব্যারিস্টার ফুয়াদকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, সম্প্রতি এবি পার্টির এক দলীয় অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে মন্তব্য করেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সেখানে তিনি ট্রাইব্যুনালে ‘বস্তায় ভরে ভরে কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে’ বলে অভিযোগ করেন।
বক্তব্যটি আদালতের নজরে এলে ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগে তাকে তলব করেছেন বিচারক।
এ বিষয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে বস্তায় বস্তায় টাকা লেনদেনের কথা বলা হয়। বক্তব্যটি আদালতের দৃষ্টিগোচর হওয়ার পর ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করেন।
তিনি জানান, আগামী ৪ নভেম্বর তাকে ট্রাইব্যুনালে হাজির হয়ে ওই বক্তব্যের বিষয়ে লিখিত বা মৌখিক ব্যাখ্যা দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2026 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.