সংবাদ শিরোনাম ::
​ঝালকাঠি সদর হাসপাতালে বহিরাগত দিয়ে এক্স-রে করানোর অভিযোগ, টেকনোলজিস্টকে শোকজ ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের পাল্টাপাল্টি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঝালকাঠি রেড ক্রিসেন্টের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বাবুগঞ্জে নৌকায় ভাসমান বেদে জেলেদের তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও ঝালকাঠিতে নৌযান শুমারি-২০২৬ উদ্বোধন উপলক্ষে র‍্যালি কলাপাড়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম তালুকদার জীবননগর বেনীপুর সীমান্তের এপারে ১ ভারতীয় নাগরিকসহ ৫ জন আটক এক গেজেটে মুক্তিযোদ্ধা দাবীদার দুই নুরুল রহস্যজনক কারনে ১০ মাসেও মিলেনি তদন্ত প্রতিবেদন মানামী লঞ্চ মালিক সালামের ১বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড

দর্শনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে মশিউর রহমান

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ২২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঐতিহ্যবাহী দর্শনা পৌরসভার রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজ সৃষ্টি হতে শুরু করেছে। সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। এ আলোচনায় গুরুত্বের সঙ্গে উঠে আসছে আলহাজ্ব মশিউর রহমানের নাম।
বর্তমানে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক,দর্শনা প্রেসক্লাবের দাতা সদস্য, সাবেক প্রভাষক ও সাবেক ছাত্রনেতা, মেমনগর বিডি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আলহাজ্ব মশিউর রহমান। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসায়ী সমাজের নেতৃত্বের সঙ্গে ও সম্পৃক্ত।
বিএনপির একাধিক নেতা-কর্মীর ভাষ্য,দলের বিভিন্ন আন্দোলন -সংগ্রাম ও দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে ছিলেন। এ কারণে দলের অভ্যন্তরেও তাকে প্রার্থী করার দাবি ধীরে ধীরে জোরালো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন আলহাজ্ব মশিউর রহমান।
বিভিন্ন দুর্যোগ ও সংকটকালে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সাম্প্রতিক সময়ে পৌর এলাকার বিভিন্ন গ্রাম ও মহল্লায় ব্যাপক গণসংযোগ কার্যক্রম পরিচালনার কারণে তিনি স্থানীয় জনগণের কাছে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, খুব অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পেয়েছেন, যা দর্শনা পৌর রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রাখায় তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।
স্থানীয় ভোটারদের একাংশের মতে, তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব হিসেবে আলহাজ্ব মশিউর রহমান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলে পৌর এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও তিনি কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবেন বলে তাদের প্রত্যাশা।
এদিকে, স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত ও জনগণের সমর্থনের ভিত্তিতে মশিউর রহমান মেয়র পদে নির্বাচন করলে তা পৌরবাসীর জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে।নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক কাউন্সিলর বলেন,মশিউর রহমান যদি মেয়র পদে নির্বাচন করেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে আমার ওয়ার্ডসহ আশপাশের এলাকায় তার পক্ষে ওপেন কাজ করার চেষ্টা করব। তার মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী আমরা অতীতে খুব কমই পেয়েছি।
এছাড়া পৌর এলাকার সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকেও তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। দর্শনা সাহিত্য পরিষদের এক দায়িত্বশীল ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে মশিউর কে সম্ভাব্য প্রার্থিতাকে আমরা স্বাগত জানাই।”তবে এখনো নির্বাচন নির্বাচনের তফসিল ঘোষণা করেনি এবং কোনো রাজনৈতিক দলও আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি। এ বিষয়ে আলহাজ্ব মশিউর রহমান বলেন, সরকার ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হলে দল মনোনীত করলে এবং পৌরবাসীর সমর্থন ও সহযোগিতা পেলে তিনি মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

তিনি দর্শনা পৌর এলাকার সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে মশিউর রহমান

আপডেট সময় : ০২:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬