সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

হতাশ হওয়ার কিছু নেই, ত্যাগী নেতা-কর্মীদের সবার আগে মূল্যায়ন করা হবে: অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন

মোঃ মনির হোসেন ঝালকাঠি:
  • আপডেট সময় : ০৪:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ১৫৫ বার পড়া হয়েছে

filter: 109; fileterIntensity: 0.29; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.6.1.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি সদরের ৬ নং বাসন্ডা ইউনিয়ন পরিষদে শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী বিএনপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় ।

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন‘নেতা-কর্মীদের হতাশ হওয়ার কিছু নেই। যারা দলের দুঃসময়ে পাশে থেকেছেন, সেই ত্যাগী নেতা-কর্মীদের সবার আগে মূল্যায়ন করা হবে।’
শুক্রবার বিকেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘আপনারা সংগঠনকে আরও গতিশীল করতে এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে দায়িত্ব নিয়ে কাজ করুন। বিগত দিনে যারা রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং হামলা-মামলার শিকার হয়েছেন, দলের কাছে তাদের অবদান অনস্বীকার্য। আপনাদের অবশ্যই সঠিক মূল্যায়ন করা হবে।’
তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘আমরা সকলে মিলে দেশের উন্নয়ন ও জনসেবায় কাজ করে যাব। দলের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বাসন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান।
বক্তারা বলেন, ‘বিগত দিনে আমরা রাজপথে নানা প্রতিকূলতা ও হামলা-মামলার শিকার হয়েছি, কিন্তু অনেকে আমাদের খোঁজ নেননি। বর্তমানে এলাকায় নব্য-বিএনপি নেতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যারা অতীতে আওয়ামী লীগের দোসর ছিল, তারা এখন নতুন করে বিএনপির নেতা হওয়ার চেষ্টা করছে। তাই ত্যাগী নেতা-কর্মীরা যেন তাদের সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সজাগ থাকতে হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের সভাপতি মো. বাচ্চু হাসান খান, কৃতৃপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান চপল, ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, জেলা যুবদল সদস্য ইয়াসির আরাফাত মিঠু এবং ঝালকাঠি জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনি। এ ছাড়াও ৬নং বাসন্ডা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হতাশ হওয়ার কিছু নেই, ত্যাগী নেতা-কর্মীদের সবার আগে মূল্যায়ন করা হবে: অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন

আপডেট সময় : ০৪:১৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬