সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

বাবুগঞ্জের জাহাঙ্গীরনগরে ইউপি সদস্য পদে শিপন শেখ’র প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ২৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্থানীয় সমাজসেবক মো. রাকিবুল আলম শিপন শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা শিপন শেখ একজন সৎ, সাহসী ও পরোপকারী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার মানসিকতা নিয়ে কাজ করে আসছেন বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, তিনি ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ফলে আগামী নির্বাচনে তার প্রার্থিতা ঘিরে এলাকায় ইতিবাচক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

স্থানীয় একাধিক ব্যক্তি মনে করছেন, শিপন শেখ জনপ্রতিনিধি নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২ নং ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জের জাহাঙ্গীরনগরে ইউপি সদস্য পদে শিপন শেখ’র প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা

আপডেট সময় : ০৫:৩২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬