সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

ফেসবুক পোস্টে শ্রমিক দল নেতাকে শোকজ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
২৮ মার্চ শনিবার এ কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

সংগঠন সূত্রে জানা যায়, কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম অপু সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। এ ঘটনাকে সংগঠনের নীতি ও আদর্শবিরোধী উল্লেখ করে উপজেলা শ্রমিক দল তাকে শোকজ করে।
উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু স্বাক্ষরিত ওই শোকজ নোটিশে আগামী ০৩ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও সতর্কতা দেওয়া হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফরিদ হোসেন স্বাক্ষরিত নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফেসবুক পোস্টে শ্রমিক দল নেতাকে শোকজ।

আপডেট সময় : ০২:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬