সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় আগুনে পুড়িয়ে কিশোরী রাইসা হত্যার ঘটনায় মামলা দায়ের; প্রধান আসামি পলাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছর বয়সী কিশোরী রাইসা আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ১৭ মার্চ নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলায় কিশোর গ্যাং সদস্য সিফাত সিকদার ও তার বাবা জালাল সিকদারকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই প্রধান আসামি সিফাত সিকদার পলাতক রয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, রোববার (১৫ মার্চ) দুপুরে বাড়ির পাশে রাইসার পথরোধ করে সিফাত সিকদার। এ সময় সে রাইসাকে অনৈতিক প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। রাইসার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতেই তার মৃত্যু হয়। পরে জানাজা শেষে তার মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. এহতেশামুল হক জানান, মামলার পর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় আগুনে পুড়িয়ে কিশোরী রাইসা হত্যার ঘটনায় মামলা দায়ের; প্রধান আসামি পলাতক

আপডেট সময় : ০৪:৩৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬