০৫ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি: ইতিহাস-ঐতিহ্য ও জ্ঞানী-গুণীর চারণভূমি বরিশালের বানারীপাড়ার কৃতি সন্তান আলী আহমদ বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেছেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার ৯ জনকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় ৯ বিশিষ্টজনকে এই পুরস্কার তুলে দেন।
পুরস্কার প্রাপ্তরা হলেন— কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদ আলী আহমদ, গবেষণা মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধ মঈদুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সরকারের মন্ত্রীবর্গসহ বিশিষ্টজনেরা এতে বিশেষ অতিথি ছিলেন। এছাড়াও
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে শের-ই বাংলা একে ফজলুল হকের নাতি একে ফাইয়াজুল হক রাজুর সহধর্মীনি সালমা ফাইয়াজ ও ছেলে ব্যারিষ্টার একে ফারদিন ফাইয়াজ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী শের-ই বাংলা আবুল কাশেম ফজলুল হকের প্রচেষ্টা ও উদ্যোগে বাংলা একাডেমী প্রতিষ্ঠা লাভ করে।