০৫ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন
মেঘনায় জাটকা রক্ষায় কঠোর প্রশাসন, যৌথ অভিযানে ৬ জেলে আটক

মেঘনায় জাটকা রক্ষায় কঠোর প্রশাসন, যৌথ অভিযানে ৬ জেলে আটক

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে জাটকা নিধন প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। মৎস্য সম্পদ সংরক্ষণ ও আইন প্রয়োগ জোরদারে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে কারেন্ট জাল ব্যবহার করে জাটকা শিকারের দায়ে ৬ জন জেলেকে আটক করা হয়েছে।

শনিবার ২১ ফেব্রুয়ারি দুপুরে অভিযানকালে নদী এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। সংশ্লিষ্টরা জানান, জাটকা নিধন দেশের মৎস্য সম্পদ ও ভবিষ্যৎ উৎপাদনের জন্য মারাত্মক হুমকি এ কারণে নিষেধাজ্ঞা কার্যকরে কোনো ছাড় দেওয়া হচ্ছে না।

অভিযানে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. হেলাল উদ্দিন সার্বিক সহযোগিতা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অভ্র জ্যোতি বড়াল, সহকারী কমিশনার (ভূমি), হিজলা উপজেলা।
কর্তৃপক্ষ জানায়, জাটকা সংরক্ষণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে চলবে। পাশাপাশি জেলেদের আইন মেনে মাছ আহরণে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019