১০ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি মেঘনায় রাতভর অভিযান: ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ১৪ জেলে আটক উজিরপুর–বানারীপাড়া আসনের এমপি সান্টুর ব্যক্তিগত সহকারী হলেন ফাইজুল হক সুমন। চুয়াডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জেলগেটে আ.লীগ নেতাকে মালা দিয়ে বরণ করলেন বিএনপির এমপি বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে পাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত বিরামপুরে অসহায় পরিবারের জমির ফলের গাছ কেটে নিধনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার দাবি চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানী তেল পাচার রোধে বিজিবি মোতায়েন ও তল্লাশি জোরদার
নতুন দায়িত্বে সদ্য সাবেক প্রেস ও ডেপুটি প্রেস সচিব জ্যেষ্ঠ প্রতিবেদক

নতুন দায়িত্বে সদ্য সাবেক প্রেস ও ডেপুটি প্রেস সচিব জ্যেষ্ঠ প্রতিবেদক

আজকের ক্রাইম ডেক্স
নতুন দায়িত্বে সদ্য সাবেক প্রেস ও ডেপুটি প্রেস সচিব
সদ্য সাবেক প্রেস সচিব মো. শফিকুল ইসলাম ও ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার নতুন চাকুরিতে পেয়েছেন। নতুন ইংরেজি দৈনিক পত্রিকা ‘দ্য ডেইলি ওয়াদা’ (The Daily Waadaa)-এর সম্পাদক হিসেবে যোগদান করেছেন সাবেক প্রেস সেক্রেটারি ও বিশিষ্ট সাংবাদিক শফিকুল আলম। এছাড়া এই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সাবেক ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মো. শফিকুল আলম ও আজাদ মজুমদার নিজ নিজ ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।

নতুন এই কর্মস্থলের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আমি ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ওয়াদা’র সম্পাদক হিসেবে যোগদান করেছি। আমার এই নতুন পথচলায় আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি।

শফিকুল আলম দীর্ঘ সময় বার্তা সংস্থা এএফপি-তে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রেস সেক্রেটারি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এদিকে, সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন শেষে সাংবাদিকতায় ফিরলেন আজাদ মজুমদার। তিনি শীঘ্রই যাত্রা শুরু করতে যাওয়া ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ওয়াদা’ (Daily Waadaa)-তে নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেছেন। তিনি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মেয়াদ শেষে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে নিজের সরকারি দায়িত্ব সমাপ্তির কথা জানান।

নতুন যাত্রার বিষয়ে আজাদ মজুমদার বলেন, আমি শিগগিরই প্রকাশ হতে যাওয়া ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি ওয়াদা’-তে নির্বাহী সম্পাদক হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। আমার পুরো ক্যারিয়ারে আমি সত্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। আমি বিশ্বাস করি, এই নতুন উদ্যোগ আমাকে পেশাদার সততা ও নীতি বজায় রেখে কাজ করে যাওয়ার সুযোগ করে দেবে।

উপ-প্রেস সচিব হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, এটি একটি অবিস্মরণীয় যাত্রা ছিল— যা উত্তেজনা, চ্যালেঞ্জ, বিজয় এবং কঠিন মুহূর্তে পরিপূর্ণ। দায়িত্বগুলো ছিল বিশাল, যা আমাকে অমূল্য অভিজ্ঞতা ও শিক্ষা দিয়েছে। আমি সেগুলো সারাজীবন বহন করব। তিনি তার এই নতুন অধ্যায়ের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019